Namaz Time :

ইসতেগফারের দোয়া

ইসতেগফার (আস্তাগফিরুল্লাহ) — গুনাহ মাফ ও তওবার সহজ দোয়া

ইসতেগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এটি একজন মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ আমল, যা তাকে গুনাহ থেকে মুক্তি পেতে এবং আল্লাহর নিকটবর্তী হতে সাহায্য করে। রাসূলুল্লাহ ﷺ নিজেও দিনে বহুবার ইসতেগফার করতেন। এই দোয়া খুবই সংক্ষিপ্ত হলেও এর গুরুত্ব অনেক বেশি।

মূল আরবি দোয়া

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ

বাংলা উচ্চারণ

আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি

অর্থ ও তাৎপর্য

আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক; এবং আমি তাঁর কাছেই তওবা করছি।

এই দোয়ায় একজন মুমিন তার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তাঁর দিকে ফিরে আসে। এটি তওবা ও আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নিয়মিত ইসতেগফার করলে মানুষের অন্তর পরিষ্কার হয়, গুনাহ কমে এবং আল্লাহর রহমত লাভ করা যায়।

রেফারেন্স/ দলীল

আবু দাউদ: ১৩৫৮ | তিরমিযী: ৩৫৭৭ | রিয়াযুস্ সলিহীন ১৮৮৩, সহীহ আত্ তারগীব ১৬২২।

কখন ও কীভাবে পড়বেন

হাদিসের প্রমাণ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুক্ত করা গোলাম বিলাল ইবনু ইয়াসার ইবনু যায়দ বলেন, আমার পিতা আমার দাদার মাধ্যমে বলেন, আমার দাদা যায়দ বলেছেন, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন। যে ব্যক্তি বলল, ’
"আস্‌তাগফিরুল্ল-হাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যুল কইয়্যূম ওয়া আতূবু ইলায়হি"
(অর্থাৎ- আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোন মা’বূদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছে তওবা্ করি।)।

আল্লাহ তা’আলা তাকে ক্ষমা করবেন, যদিও সে যুদ্ধের ময়দান হতে পালিয়ে যেয়ে থাকে। (তিরমিযী, আবূ দাঊদ। তবে আবূ দাঊদ বলেন, বর্ণনাকারীর নাম হলো হিলাল ইবনু ইয়াসার।

শিক্ষণীয় বিষয়

ইসতেগফার একজন মুমিনের জীবনে আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষ ভুল করে, কিন্তু সেই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তাঁর দিকে ফিরে আসা ঈমানের একটি অংশ। এই দোয়া নিয়মিত পড়লে অন্তরে শান্তি আসে, গুনাহের বোঝা হালকা হয় এবং আল্লাহর রহমত লাভ করা যায়।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করাকে ইসতেগফার বলা হয়।

যেকোনো সময়, বিশেষ করে নামাজের পর বা গুনাহের পর।

নির্দিষ্ট সংখ্যা নেই, তবে বেশি বেশি পড়া উত্তম।

এটি গুনাহ মাফের মাধ্যম এবং অন্তরকে পবিত্র করে।

হ্যাঁ, এটি ছোট ও গুরুত্বপূর্ণ দোয়া হওয়ায় শিশুদের শেখানো উচিত।

৪২ পিস মাসনুন দোয়া স্টিকার সেট

প্রতিদিনের আমলকে আরও সহজ ও সুন্দর করতে সংগ্রহ করুন আমাদের ৪২ পিস মাসনুন দোয়া স্টিকার সেট। ঘরের দরজা, আয়না, বাথরুমের দরজা বা গাড়িতে লাগিয়ে রাখলে দোয়া পড়া ভোলা হবে না। ছোট-বড় সবার শেখার জন্য দারুণ উপযোগী!

ফ্রি ডেলিভারি | ফ্রি উমরাহ কুপন | আকর্ষণীয় গিফট

Cupon: MD5 ( 5% Extra Discount )

ফ্রি তে ডাউনলোড করুন দোয়া ইবুক

কোরআন ও সহীহ হাদিসের আলোকে দোয়া সম্বলিত ৩৫০ টাকা সমমূল্যের দোয়া ইবুক পিডিএফ আকারে ডাউনলোড করে আপনার ফোনে সেভ করে রাখতে পারেন সম্পূর্ণ ফ্রি তে।

Community Section
আমাদের কমিউনিটি

নিয়মিত উপহার, দোয়া রিমাইন্ডার ও আমাদের পণ্যের উপর বিশেষ অফার পেতে অফিসিয়াল কমিউনিটিতে যুক্ত থাকুন 👇

দৈনন্দিন দোয়া সমূহ